
আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাঈয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার (আজ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।দলের পক্ষ থেকে জানানো হয়, ড. আবু সাঈয়িদের যোগদান বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংবিধানিক বিষয়ে দক্ষতা দলকে ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।