সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
বাংলাদেশ

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা কোনো অতিরিক্ত সুবিধা চান না—চান কেবল ন্যায়বিচার। তিনি অভিযোগ করে বলেন, তাহরিমা জান্নাত সুরভী নাগরিক হিসেবে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে প্রশাসন যেন তার বিরুদ্ধে কোনো বিরূপ অবস্থান না নেয়—এ দাবিও জানান তিনি।সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় অবস্থিত আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় যৌথ বাহিনী সুরভীকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে দেওয়া দুই দিনের রিমান্ডের আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, এর আগে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই আদেশের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা ‘ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।জামিনে মুক্তি পেয়ে সুরভী টঙ্গীর নিজ বাসায় ফিরলে, রাতেই তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়