রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

প্রিমিয়ার ব্যাংকের ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ১১ মামলা, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রিমিয়ার ব্যাংকের ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ১১ মামলা, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি নিয়মিত মামলা করেছে। অভিযোগ, ব্যাংকের বিজ্ঞাপন প্রচারের নামে প্রায় ১৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।বিস্তারিত খবর:দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছেন, ২০২১-২২ সালে প্রিমিয়ার ব্যাংক মাইন্ডট্রি লিমিটেডকে মোট ১৯ কোটি ৮০ লাখ টাকার ১১টি কার্যাদেশ দিয়েছিল বিজ্ঞাপন প্রচারের জন্য। চুক্তি অনুযায়ী প্রতিটি চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন চলার কথা থাকলেও, বাস্তবে মাত্র ৫০ মিনিট প্রচার হয়েছে।তদন্তে দেখা যায়, মাইন্ডট্রি লিমিটেডকে প্রকৃতপক্ষে পরিশোধ করা হয়েছে মাত্র ৪ কোটি ৬৭ লাখ টাকা, বাকী ১৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।দুদক জানিয়েছে, এই অর্থ আত্মসাতে সাবেক চেয়ারম্যান ইকবাল, তার পরিবার, ব্যাংকের কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাইন্ডট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আল মাহমুদ পরস্পর যোগসাজশে জড়িত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়