রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সাড়ে চার মাসেই গফরগাঁও থানার ওসি আতিকুর বদলি, নেপথ্যে নিষিদ্ধ সংগঠনের সাথে গোপন আঁতাতের অভিযোগ

সাড়ে চার মাসেই গফরগাঁও থানার ওসি আতিকুর বদলি, নেপথ্যে নিষিদ্ধ সংগঠনের সাথে গোপন আঁতাতের অভিযোগ

দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে চার মাসের মাথায় ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম আতিকুর রহমানকে আকস্মিক বদলি করা হয়েছে। তাকে গফরগাঁও থানা থেকে প্রত্যাহার করে গৌরীপুর সার্কেল অফিসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।​পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এই বদলির বিষয়টি নিশ্চিত করেছে। তবে আকস্মিক এই বদলিকে ‘নিয়মিত প্রক্রিয়া’ বলা হলেও এর নেপথ্যে ভিন্ন কারণ রয়েছে বলে স্থানীয় সচেতন মহলে জোর গুঞ্জন চলছে।​নিষিদ্ধ সংগঠনের সাথে গোপন যোগাযোগের অভিযোগ​স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গফরগাঁও থানায় যোগদানের পর থেকেই ওসি এ এম আতিকুর রহমানের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন চিহ্নিত নেতাকর্মীর সঙ্গে তাঁর গোপন যোগাযোগ ও সখ্যতার অভিযোগ ওঠে।​অভিযোগ রয়েছে, পর্দার আড়াল থেকে তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাদের নানাভাবে সুবিধা দিচ্ছিলেন, যা নিয়ে সাধারণ মানুষ ও স্থানীয় ছাত্র-জনতার মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।​জনমনে স্বস্তি​বিতর্কিত কর্মকাণ্ড এবং নিষিদ্ধ সংগঠনের নেতাদের সাথে আঁতাতের বিষয়টি জানাজানি হওয়ার পর ওসি আতিকুরের ওপর সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে দ্রুত গফরগাঁও থানা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।​এই বদলির খবর ছড়িয়ে পড়ার পর গফরগাঁওয়ের সাধারণ মানুষ ও ছাত্র-জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের দাবি, নতুন যিনি দায়িত্বে আসবেন, তিনি যেন কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের তোয়াজ না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে গফরগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়