রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক এমপিসহ ৪০ জনের নাম উল্লেখ, আসামি আরও ৩০০-৪০০ জন

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক এমপিসহ ৪০ জনের নাম উল্লেখ, আসামি আরও ৩০০-৪০০ জন

বরিশালের বানাড়ীপাড়ায় শ্রমিক দল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অটোরিকশাচালক রাসেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গরদ্বার গ্রামে বাদীর বাড়িতে হামলা চালিয়ে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অভিযোগ করা হয়, তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনা হয়।মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও জিয়াউল হক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ স্বপন, নুরুল হুদাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।এছাড়া মামলায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়