
রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টি-র কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণার মাধ্যমে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ঠিকাদার ও ব্যাংক কর্মকর্তাসহ আরও সাতজনকে আসামি করা হয়েছে।বুধবার দুপুরে রংপুর সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া।যাঁরা আসামিমামলায় অন্য আসামিরা হলেন—মেসার্স রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুর রাকিবমুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুহাদ হোসেনরফিকুল ইসলাম দুলালমেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মাহফুজুল ইসলামসহকারী ব্যবস্থাপক একেএম শফিকুল মমতাজসিনিয়র অফিসার আতিকুর রহমানসাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর হোসেন পাটওয়ারীমামলার অভিযোগএজাহারে বলা হয়, আসামিরা প্রতারণামূলকভাবে মেঘনা ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।অভিযোগে উল্লেখ করা হয়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে মোস্তাফিজার রহমান টেন্ডারের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের অনুকূলে মেঘনা ব্যাংকের বরাবর চেক ইস্যুর নিশ্চয়তা প্রদান করেন। পরবর্তীতে অষ্টম ও নবম বিলের অর্থ অন্য ব্যাংকের অনুকূলে চেক ইস্যু করে মেঘনা ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ না করে আত্মসাতে সহযোগিতা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।এছাড়া, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পাদন না করে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে অন্যকে দায়িত্ব প্রদান করে এবং বিলের অর্থ অন্য ব্যাংকের মাধ্যমে গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগও রয়েছে।মামলার বাদী ও দুদকের উপ-পরিচালক শাওন মিয়া জানান, অনুসন্ধানে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।