
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চাকরি জীবনে কাটিয়ে দিয়েছেন এক যুগেরও বেশি সময়। পেয়েছেন একাধিক কাঙ্ক্ষিত পদোন্নতি, কেউ কেউ আবার তৃতীয়বারের মতো পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। তবে দীর্ঘ সময় পর প্রশ্ন উঠেছে—যাদের চাকরিই হয়েছে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে, তারা বছরের পর বছর কীভাবে পদোন্নতি পেয়ে আসছেন?নতুন করে বিটিআরসির ৮ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিজ্ঞপ্তির শর্ত ভেঙে সম্পূর্ণ অবৈধ পন্থায় নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে।অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণঅনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অভিযুক্তরা হলেন:সেলিনা পারভীন: বর্তমানে উপ-পরিচালক (প্রশাসন)।মো. মাহবুবুর রহমান: বর্তমানে উপ-পরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং)।মোহাম্মদ কামরুল হাসান: বর্তমানে উপ-পরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং)।মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া: বর্তমানে সিনিয়র সহকারী পরিচালক (ইএন্ডও)।তৌসিফ শাহরিয়ার: সিনিয়র সহকারী পরিচালক (বর্তমানে শিক্ষাছুটিতে বিদেশে অবস্থানরত)।তানজারা বিনতে আনসার: বর্তমানে সিনিয়র সহকারী পরিচালক।মাসুদ কামাল: বর্তমানে স্টোর অফিসার।এফএম সোয়েব শাহরিয়ার: বর্তমানে ব্যক্তিগত কর্মকর্তা।