
ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় যুবশক্তির সাবেক আহ্বায়ক জাবের–এর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে চাকরি ও বৈধভাবে ইউরোপ পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও অনেককে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরতও পাননি বলে অভিযোগ করেন তারা।