রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে

যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৪১তম বিসিএস (নন-ক্যাডার) কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত একটি পেশাদার ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে ৪ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) ঢাকার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।র‍্যাব জানায়, গত শুক্রবার রাতে চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বুলেট বৈরাগী। রাত ১টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে শেষবার কথা বলে তিনি জানান, কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন।বাস থেকে নামার পর গন্তব্যে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। তবে সেটি ছিল ছিনতাইকারী চক্রের ফাঁদ। চালকসহ চারজনই ছিল পেশাদার অপরাধী এবং বিভিন্ন ডাকাতি মামলার আসামি।অটোরিকশায় তোলার পর তাকে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘুমন্ত অবস্থায় তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। এতে ধস্তাধস্তির একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আইরিশ হিল হোটেলের পাশের ফুটপাতে ফেলে দেওয়া হয়।রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে র‍্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ৫ জনকে শনাক্ত ও গ্রেফতার করে। তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়