রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই দিনে অনুমোদনহীনভাবে কৃষিজমির টপসয়েল কর্তনের দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বলধারা ইউনিয়নে আরও একটি মামলায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।সিংগাইর পৌর বাজারে পরিচালিত অভিযানে ‘মের্সাস মিলেনিয়াম ট্রেডার্স’-কে ৫০ হাজার টাকা এবং সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি মামলায় মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, গ্যাস সংকটের কথা বলে এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিল। অনেক ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং পাকা রশিদ না দিয়েই ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। এতে ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি মূল্য পরিশোধ করেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা না রাখা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়