রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ডেভিড ইমনের দেওয়া তথ্যে ফটিকছড়িতে দেশি-বিদেশি অ’স্ত্র উদ্ধার

ডেভিড ইমনের দেওয়া তথ্যে ফটিকছড়িতে দেশি-বিদেশি অ’স্ত্র উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। যশোর থেকে গ্রেফতার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, যশোর থেকে বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন অস্ত্র মজুদের তথ্য দিলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়