বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

শাপলা চত্বর হ’ত্যাকাণ্ড মামলায়ও আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

শাপলা চত্বর হ’ত্যাকাণ্ড মামলায়ও আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় আসামি হতে যাচ্ছেন। ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে মামলাটিতে তাকে আসামি করা হবে।এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাসদ নেতা ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন।চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।

সর্বশেষ
পাঠক প্রিয়