রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগ ফাঁদ, বাড়ছে প্রতারণার ঝুঁকি

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগ ফাঁদ, বাড়ছে প্রতারণার ঝুঁকি

সম্প্রতি দেশে বিভিন্ন মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ সংগ্রহের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ১০ থেকে ১৫ লাখ টাকা বিনিয়োগে মাসিক ৭৫ হাজার টাকার মতো লাভের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করার ঘটনা বাড়ছে, যা নিয়ে সতর্ক করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যবসায় অস্বাভাবিক উচ্চ মুনাফা অফার করা হলে তা সন্দেহজনক হিসেবে বিবেচনা করা উচিত। কারণ বাস্তব ব্যবসায় গ্রস প্রফিট, অপারেটিং খরচ ও নেট প্রফিট বিবেচনায় এত বেশি রিটার্ন দীর্ঘমেয়াদে টেকসই হওয়া প্রায় অসম্ভব। অনেক ক্ষেত্রে এসব প্রলোভনের আড়ালে মূলধন আত্মসাৎ করার ঝুঁকিও থাকে।ইদানীং “হালাল ইনভেস্টমেন্ট” নাম ব্যবহার করেও কিছু চক্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এসব স্কিমে মানুষকে যুক্ত করা হচ্ছে, যা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, ব্যবসার ধরন, সম্ভাব্য লাভ-ক্ষতির হিসাব এবং বাজার বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। একই সঙ্গে ব্যবসাটি দীর্ঘমেয়াদে টেকসই কিনা এবং এর প্রবৃদ্ধির সম্ভাবনা কেমন—সেসব দিকেও নজর দেওয়া উচিত।তারা আরও বলেন, অতিরিক্ত মুনাফার লোভ এড়িয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ বিনিয়োগের মূল চাবিকাঠি। মনে রাখতে হবে, প্রকৃত ব্যবসায় লাভ করা যেমন কঠিন, তেমনি সেটিকে টিকিয়ে রাখাও একটি বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ
পাঠক প্রিয়