রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

উপ-কর কমিশনার তানজিনা সাথীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের মামলা

উপ-কর কমিশনার তানজিনা সাথীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের মামলা

উপ-কর কমিশনার মোসা. তানজিনা সাথী-এর বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এ তিনটি মামলা দায়ের করেন।দুদক সূত্রে জানা গেছে, তানজিনা সাথী নিজের নামে প্রায় ৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার বাবার নামে প্রায় ৮ কোটি এবং মায়ের নামে প্রায় দেড় কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।একটি মামলায় শুধু তানজিনা সাথীকে আসামি করা হয়েছে। অন্য মামলায় তার বাবা মোশারফ হোসেন মল্লিক-কেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কর বিভাগের বিভিন্ন সার্কেলে দায়িত্ব পালনকালে তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণের মাধ্যমে নিজের ও পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।বর্তমানে তানজিনা সাথী **ময়মনসিংহ কর অঞ্চলের সার্কেল-১৯ (নেত্রকোণা বৈতনিক) এ কর্মরত।দুদকের অনুসন্ধানে তার বাবার নামে প্রায় ৪ কোটি ৭৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পদ

সর্বশেষ
পাঠক প্রিয়