রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

গাজীপুর-কুমিল্লায় ডিবির অভিযান, অনলাইন জু’য়ার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গাজীপুর-কুমিল্লায় ডিবির অভিযান, অনলাইন জু’য়ার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ৬ হাজার ৬০০টি সিম কার্ডসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।গ্রেপ্তাররা হলেন— আরিফুল ইসলাম রিফাত (২৩), আরমান হোসেন জিহাদ (২৩), মাসুদ হোসেন (২২), আবদুল রাব্বী (২৩), কৌশিক আহমেদ শুভ (২৩) এবং মশিউর রহমান তারেক (২০)।ডিবি জানিয়েছে, চক্রটি প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেন পরিচালনা করত। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো।অভিযানের সময় ৬ হাজার ৬০০টি এমএফএস-সংশ্লিষ্ট সিম কার্ড ছাড়াও আরও ৬৭টি সিম, ৭০টির বেশি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।ডিবির তথ্যমতে, সাইবার নজরদারির মাধ্যমে অনলাইন জুয়ার একাধিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করা হয়। তদন্তে দেখা যায়, এসব প্ল্যাটফর্মে এমএফএস এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক লেনদেন পরিচালিত হচ্ছিল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।ডিবি জানিয়েছে, অনলাইন জুয়ার এই নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের প্রমাণ মিলেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়