সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রাথমিক সত্যতা মিলেছে

সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রাথমিক সত্যতা মিলেছে

সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রাথমিক সত্যতা মিলেছেনিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ওঠা এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।মঙ্গলবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তদন্ত কমিটির প্রধান জানান, ঘুষ চাওয়ার বিষয়টি নিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে সাইমুম রেজার একটি ফোনালাপ হয়েছে, যার প্রমাণ কমিটির হাতে এসেছে। তবে এই ফোনালাপের বাইরে আলাদাভাবে কোনো আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।চিফ প্রসিকিউটর আরও জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা হওয়ার পর অভিযুক্ত সাইমুম রেজার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়