রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রাপ্য প্রায় ৭ হাজার কোটি টাকা বিগত সরকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, তবে এই অর্থ ছাড় পেতে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকারের সময় কিছু ব্যাংকে অনিয়মের কারণে সেগুলো এখন প্রায় দেউলিয়া অবস্থায় রয়েছে। এসব ব্যাংকে সরকারি অর্থ জমা রাখা হয়েছিল, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়েছে। এমনকি শিক্ষক প্রতিনিধিদের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, ২০০১ সালে শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হলেও বর্তমানে তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই প্রতিনিধিরাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি।এহছানুল হক মিলন বলেন, বিএনপি সরকারের সময় গঠিত এনটিআরসিকে বিগত সরকার দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে।শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, জিডিপির ১.৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ দেওয়ার চিন্তা করছে সরকার। শিক্ষার মান উন্নত করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়