
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নামে থাকা ৮টি ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট সাড়ে ৭ কোটি টাকার বেশি অর্থ জমা রয়েছে।আদালতের আদেশ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। জব্দ করা হিসাবগুলোতে বর্তমানে প্রায় ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে।দুদকের আবেদনে বলা হয়, আমির হোসেন আমুর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালে অর্থ স্থানান্তর বা আত্মসাতের আশঙ্কা থাকায় ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার প্রয়োজন দেখা দেয়।আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।