
বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ক্ষুদ্রঋণ’ বা মাইক্রোক্রেডিট এবং ‘আর্থিক অন্তর্ভুক্তি’ মডেল মালদ্বীপে প্রয়োগ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী সংগঠন মালদ্বীপ ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমএনসিসিআই)।একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে মালদ্বীপ সফরের আহ্বান জানানো হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপ চেম্বারের সভাপতি মোহাম্মদ মামদুহ এবং পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক আলোচনার তথ্য নিশ্চিত করেছে। প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫৩বাংলাদেশ ও মালদ্বীপের পতাকা।বাংলাদেশ ও মালদ্বীপের পতাকা।PauseUnmuteRemaining Time -2:14Close PlayerUnibots.comবাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ক্ষুদ্রঋণ’ বা মাইক্রোক্রেডিট এবং ‘আর্থিক অন্তর্ভুক্তি’ মডেল মালদ্বীপে প্রয়োগ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী সংগঠন মালদ্বীপ ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমএনসিসিআই)। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে মালদ্বীপ সফরের আহ্বান জানানো হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপ চেম্বারের সভাপতি মোহাম্মদ মামদুহ এবং পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক আলোচনার তথ্য নিশ্চিত করেছে।বৈঠকে মালদ্বীপের ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ মডেলটি বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের একটি সফল ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত। মালদ্বীপের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাঁরা এই মডেলটি নিজেদের দেশে কার্যকর করতে চান। মালদ্বীপের ব্যবসায়িক নেতৃবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প ও প্রযুক্তি খাতের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। এই অগ্রগতি সরাসরি প্রত্যক্ষ করতে তাঁরা গণমাধ্যম প্রতিনিধিসহ একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে দ্রুত বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ বাড়াতে যৌথ বাণিজ্য মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রস্তাবও বৈঠকে উঠে আসে।