বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় বাংলাদেশ থেকে ফোর্স (সৈন্য) পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে করা প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাবো না।’
 
প্রথমত আমরা যুদ্ধ করতে যাবো না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিতীয়ত এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কর্থবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে আমরা যাবো না। আমাদের শর্তগুলো পরিষ্কার। রাজি হলে এরপর আলোচনা করবো।

মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘নন-স্টেট হওয়ার কারণে দেশ হিসেবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় ঢাকার। মিয়ারনমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেনর পোস্টাল ভোট সংক্রান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন,‘শিগগিরই পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোট দেওয়ার পর বাংলাদেশ মিশন ডাকযোগে সেই ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করার নেই।’
 
মিয়ানমার ইস্যুতে মাঠ পর্যায়ে কী ঘটছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘণ্টায় ঘণ্টায় জানে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।  
 
তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে অগ্রগতি হলে জানানো হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়