
ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে Israel Defense Forces (আইডিএফ)। হামলার পরপরই দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।হামলা শুরুর সঙ্গে সঙ্গেই ইসরাইলি নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন শহরে সাইরেন বাজতে শোনা গেছে বলে জানা গেছে।আইডিএফ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চলছে।এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।