
ইউরোপের অন্যতম প্রধান দেশ স্পেন সে দেশে বসবাসরত প্রায় ৫ লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করেছে।বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ও ইউরোপের অন্যান্য শক্তিশালী দেশগুলো যখন অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নিচ্ছে, তখন স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির স্বার্থে এই অভিবাসীবান্ধব পদক্ষেপ গ্রহণ করছে।ইউরোপের অন্যতম প্রধান দেশ স্পেন সে দেশে বসবাসরত প্রায় ৫ লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ও ইউরোপের অন্যান্য শক্তিশালী দেশগুলো যখন অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নিচ্ছে, তখন স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির স্বার্থে এই অভিবাসীবান্ধব পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সেইসব বিদেশি নাগরিকরা বৈধ হওয়ার সুযোগ পাবেন যাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়কমন্ত্রী এলমা সাইজ এই দিনটিকে দেশটির জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে বর্ণনা করেছেন।এই সুযোগ পাওয়ার জন্য আবেদনকারীদের একটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, যেসব অভিবাসী গত বছরের ৩১ ডিসেম্বরের আগে কমপক্ষে পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং প্রয়োজনীয় প্রমাণের মাধ্যমে তা নিশ্চিত করতে পারবেন, তারাই কেবল আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।