রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, উদ্বেগে পরিবার ও প্রবাসী কমিউনিটি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, উদ্বেগে পরিবার ও প্রবাসী কমিউনিটি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এর দুই বাংলাদেশি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—জামিল লিমান (২৭) ও নাহিদ সুলতানা বৃষ্টি (২৭)। এ ঘটনায় টাম্পা এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে এই দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গত সোমবার (২১ এপ্রিল) স্থানীয় পুলিশ একটি বিবৃতি দিয়ে তাদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।নিখোঁজ জামিল লিমান বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিভাগের পিএইচডি শিক্ষার্থী। সর্বশেষ তাকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্যাম্পাস সংলগ্ন অ্যাভালন হাইটস ছাত্রাবাস কমপ্লেক্সে দেখা যায়।অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি শিক্ষার্থী নাহিদ সুলতানা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ের কাছাকাছি এলাকায় সর্বশেষ দেখা গেছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তাদের খোঁজে তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে সহায়তা করতে সাধারণ জনগণের কাছেও তথ্য চাওয়া হয়েছে।এদিকে, শিক্ষার্থীদের পরিবার দ্রুত তাদের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়