
নির্বাচনে সাফল্যের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বার্তায় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই অভিনন্দন বার্তা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদী।