রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
শিক্ষা

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন।শিক্ষামন্ত্রী বলেন, অনলাইন ক্লাস নিয়ে নানা অসন্তোষ ও সমালোচনা রয়েছে। তিনি জানান, “উদ্ভূত পরিস্থিতির কারণে স্কুলে অনলাইন-অফলাইন ক্লাস চালু রাখতে হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।”তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০-৮০০ শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। “একজনও অনলাইন ক্লাস চায় না। আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়”—এভাবে তিনি বর্তমান বাস্তবতার কথা তুলে ধরেন।এ সময় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার কথাও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, পর্যায়ক্রমে স্কুল-কলেজগুলোকে সোলার এনার্জির আওতায় আনা হবে এবং জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়