রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
ক্যাম্পাস

এনআইডি সংশোধন কার্যক্রম নিয়ে মিলল সুখবর

এনআইডি সংশোধন কার্যক্রম নিয়ে মিলল সুখবর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সব কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে আবারও চালু হচ্ছে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি জানান, আগামী রোববার থেকে এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি স্বাভাবিক নিয়মে শুরু হবে। এতে নাগরিকরা নাম, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ পাবেন।প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজে গতি আনতে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সেসময় জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে আবেদন গ্রহণ ও সংশোধন সেবা চালু ছিল।এখন নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোয় পুনরায় পূর্ণাঙ্গভাবে এনআইডি সংশোধন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ
পাঠক প্রিয়