রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
শিক্ষা

এসএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

এসএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ঘটেছে চরম অব্যবস্থাপনার ঘটনা। নিয়মিত পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র, যা নিয়ে বিপাকে পড়ে প্রায় পৌনে দুইশ শিক্ষার্থী।উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরীক্ষা চলাকালীন সময়েই ধরা পড়ে, ১৭৭ জন পরীক্ষার্থীর হাতে ভুলবশত পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে। এতে কেন্দ্রে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা ও উৎকণ্ঠা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। তার হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর, দুপুর ১২টা ২৫ মিনিটে সঠিক প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় দেওয়া হয়।ঘটনার পরপরই কঠোর অবস্থান নেয় ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের এক আদেশে কেন্দ্রসচিবসহ ১১ জন শিক্ষককে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্তরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।এছাড়া কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই প্রশাসন ব্যবস্থা নেয়। কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে।প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

সর্বশেষ
পাঠক প্রিয়