সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

‘চালান না হলে টাকা ফেরত’—গাজীপুর কারারক্ষীর কথিত অডিও ভাইরাল, উঠছে অনিয়মের অভিযোগ

‘চালান না হলে টাকা ফেরত’—গাজীপুর কারারক্ষীর কথিত অডিও ভাইরাল, উঠছে অনিয়মের অভিযোগ

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের একটি কথিত অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে আসামির ‘চালান’ এবং অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।ভাইরাল হওয়া অডিওতে আব্দুস সাত্তারকে বলতে শোনা যায়, নির্ধারিত সময়ে ‘চালান’ সম্পন্ন না হলে টাকা ফেরত দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, অন্য একজনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়েছে এবং যেকোনোভাবে পরদিন চালানের ব্যবস্থা করতে হবে।কারাগারের একাধিক সূত্রের দাবি, গাজীপুর জেলা কারাগারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ডিউটি বণ্টনে আব্দুস সাত্তারের প্রভাব রয়েছে। চাকরিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই তিনি সংবেদনশীল দায়িত্ব পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন দায়িত্বে থাকাকালে অনিয়ম ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুস সাত্তার বলেন, একপক্ষের বক্তব্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ভাইরাল অডিও নিয়ে ইতোমধ্যে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে এবং এ কারণে তিনি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন।এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়