রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ঘু”ষ, উদ্ধারকৃত মালামাল গোপন ও মাসোহারা আদায়ের অভিযোগ: ডিএনসি পরিদর্শক জিল্লুরের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঘু”ষ, উদ্ধারকৃত মালামাল গোপন ও মাসোহারা আদায়ের অভিযোগ: ডিএনসি পরিদর্শক জিল্লুরের বিরুদ্ধে তদন্ত কমিটি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোর উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের বিরুদ্ধে ঘুষ আদায়, উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ গোপন, নিরপরাধ মানুষকে ফাঁসানো এবং বার ও সিসা লাউঞ্জ থেকে মাসোহারা তোলার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে ডিএনসি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্ত কর্মকর্তা জিল্লুর রহমানকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করেছে। গত ৬ জুলাই পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।​অফিস আদেশ সূত্রে জানা গেছে, আবুল খায়ের নামের এক ব্যক্তি এই অভিযোগ উত্থাপন করেন। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় পরিচালিত তিনটি মাদকবিরোধী অভিযানের তথ্য পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এবং বিমানবন্দর সার্কেলের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রোকনুজ্জামানকে সরবরাহ করেছিলেন।​তার তথ্যের ভিত্তিতে পরিচালিত তিনটি অভিযানে মোট ১,৮০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ২০,০০০ পিস ইয়াবা এবং ২ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, মামলায় উদ্ধার হওয়া আলামত ও নগদ টাকার প্রকৃত পরিমাণ উল্লেখ না করে তা গোপন করা হয়েছে।​অভিযোগকারী আবুল খায়ের জানান, চুক্তি অনুযায়ী তাকে তথ্যদাতার ‘সোর্সমানি’ দেওয়া হয়নি। পশ্চিম সানারপাড়ের একটি অভিযানে উদ্ধার করা ২ লাখ টাকারও বেশি আত্মসাৎ করে মাত্র ৫৪,৫০০ টাকা উদ্ধারের কথা দেখানো হয়। পাশাপাশি জব্দকৃত মাদক গোপন, অর্থের বিনিময়ে নিরীহ মানুষকে আসামি করা ও প্রকৃত অপরাধীদের ছাড় দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এসব তথ্য প্রকাশ করায় বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন।​ডিএনসি জানিয়েছে, এসব গুরুতর অভিযোগের তদন্তে পরিচালক (নিরোধ, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা) রাজীব আহসানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এবং উপপরিচালক (অপারেশনস) মুকুল জ্যোতি চাকমা।

সর্বশেষ
পাঠক প্রিয়