রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ব্যাংকিং খাতে আলোচনা

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ব্যাংকিং খাতে আলোচনা

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান মইনউদ্দিন মোনেমের বিরুদ্ধে ঋণসংক্রান্ত অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে একটি প্রতিষ্ঠানের ঋণ অধিগ্রহণ প্রক্রিয়ায় প্রকৃত মালিকানার তথ্য গোপন করা এবং ব্যাংক কোম্পানি আইনের বিধান লঙ্ঘনের চেষ্টা।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২২ সালে অর্কিড এনার্জি লিমিটেডের একটি ঋণ অধিগ্রহণ প্রস্তাব এনসিসি ব্যাংকে উপস্থাপন করা হয়। অভিযোগ অনুযায়ী, কোম্পানিটির মালিকানা ও পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যথাযথভাবে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ব্যাংকিং খাতে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারায় ব্যাংকের পরিচালকরা নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে ঋণ গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধের আওতায় থাকেন। ফলে উত্থাপিত অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা আইনগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে বলে তারা মনে করছেন।এছাড়া ব্যাংকের বিভিন্ন ক্রয় ও নিয়োগ কার্যক্রম নিয়েও অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়