সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রামপুরায় দুইজন হ’ত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃ’ত্যুদণ্ড

রামপুরায় দুইজন হ’ত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃ’ত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যা এবং আরও দুইজনকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।রোববার (২৮ জুন) ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।একই মামলায় পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে হেফাজতে রয়েছেন। বাকি চারজন পলাতক রয়েছেন।মামলার নথি অনুযায়ী, গত বছরের ৬ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ষড়যন্ত্র, অপরাধে সহায়তা, উসকানি, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং কমান্ড রেসপনসিবিলিটি (আদেশদাতার দায়বদ্ধতা) সংক্রান্ত অভিযোগ আনা হয়।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায়ও এর আগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর অধীনে পরিচালিত এ মামলার রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত সহিংসতার ঘটনায় বিচারিক প্রক্রিয়ায় নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়