রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, অ’স্ত্র-গু’লিসহ শীর্ষ স’ন্ত্রাসী সজল গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, অ’স্ত্র-গু’লিসহ শীর্ষ স’ন্ত্রাসী সজল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।শুক্রবার (১৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজল এবং তার তিন সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহার গ্রেপ্তারের তথ্য তুলে ধরা হয়। অভিযানে সজলের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি এবং হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিএমপির দাবি, উদ্ধার হওয়া দুটি আগ্নেয়াস্ত্র পুলিশের লুট হওয়া অস্ত্র হতে পারে। এছাড়া উদ্ধারকৃত ৭৭ রাউন্ড গুলির মধ্যে পাঁচ রাউন্ড পুলিশের লুট হওয়া গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।পুলিশ জানায়, চলতি বছরের মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের সঙ্গেও সজলের সংশ্লিষ্টতা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, একটি পরিবহন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করলেও সজল দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করত।পুলিশ বলছে, রাজধানীতে সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়