সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসত ই”য়া’বা: পল্লবীতে ৭ হাজার পিসসহ মা”দক কারবারি গ্রেফতার

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসত ই”য়া’বা: পল্লবীতে ৭ হাজার পিসসহ মা”দক কারবারি গ্রেফতার

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন ওরফে সাদ্দাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।​সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।​তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারকৃত সাদ্দাম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসত। পরবর্তীতে সেসব ইয়াবা পল্লবীর বিহারীপল্লীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।​এ ঘটনায় গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়