রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

টেবিলের নিচে ঘু”ষ নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

টেবিলের নিচে ঘু”ষ নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (৮ জুন) তাকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।এর আগে রোববার রাতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন কমলেশ দাস। পরে খাম থেকে টাকা বের করে গুনে নিজের মানিব্যাগে রাখতে দেখা যায় তাকে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।ভিডিওটি প্রথমে ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। তবে খাম প্রদানকারী ব্যক্তির পরিচয় জানা যায়নি এবং ভিডিওতে কথোপকথনের শব্দও বন্ধ রাখা হয়েছিল।এ বিষয়ে কমলেশ দাস বলেন, “কে, কখন ও কীভাবে ভিডিও করেছে বুঝতে পারছি না। অনেকে রেশন নিয়ে এর টাকাও দেয়।”রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়