সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রূপগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গুদাম সিলগালা

রূপগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গুদাম সিলগালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি গুদাম সিলগালা করা হয়েছে।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে রাখার প্রমাণ মেলে, যা বাজারজাত না করে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অভিযানে অংশ নেওয়া বিজিবি ও র‍্যাব জানায়, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২ হাজার লিটার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সংশ্লিষ্ট গুদামটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়