রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

হাসপাতালে গৃহবধূর ম’রদেহ রেখে পালাল স্বামী-শ্বশুরবাড়ির লোকজন, গলায় মিলেছে দাগ

হাসপাতালে গৃহবধূর ম’রদেহ রেখে পালাল স্বামী-শ্বশুরবাড়ির লোকজন, গলায় মিলেছে দাগ

শরীয়তপুরের নড়িয়ায় এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার (৩৫) নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অচেতন অবস্থায় শিমু আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী কুদ্দুস খান ও পরিবারের সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহ হাসপাতালেই ফেলে রেখে পালিয়ে যান।খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক। তাদের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া গেছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে চিকিৎসক নিহতের গলায় দাগ দেখতে পেয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ
পাঠক প্রিয়