
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সামছুদ্দোহা হাসিনার বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার কর্মকাণ্ডে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।জানা গেছে, তিনি শিগগিরই পিআরএলে (অবসর) যাওয়ার কথা থাকায় শেষ সময়ে বেপরোয়া হয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না বলেও দাবি করা হয়েছে, কারণ তিনি বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।অভিযোগে বলা হয়, তার নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হচ্ছে। কমিশন বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির কারণে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। অতীতে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও প্রভাবের কারণে তা চাপা পড়ে গেছে বলে অভিযোগ রয়েছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।