রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রিট পিটিশনের রায়ের ফটোকপি দেখিয়ে প্রতারণা: প্রাইভেট সিনজির মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

রিট পিটিশনের রায়ের ফটোকপি দেখিয়ে প্রতারণা: প্রাইভেট সিনজির মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

উচ্চ আদালতের রিট পিটিশনের রায়ের ফটোকপি ব্যবহার করে পুলিশকে বিভ্রান্ত করে প্রতারণার অভিযোগে ‘প্রাইভেট সিনজি’ মালিক কল্যাণ সমিতির মহাসচিব মো. হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।অভিযোগে জানা গেছে, প্রতারকচক্রের গডফাদার মো. হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ‘প্রাইভেট সিনজি’ আটো রিকশার কল্যাণ সমিতির নামে চাঁদাবাজি করে আসছিল। তারা ১৬ বছরের পুরোনো সিলভার রঙের প্রাইভেট সিনজি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ফুল লাগিয়ে বৈধতার ছদ্মবেশ তৈরি করত এবং বাড়ি ও হাউজ গাড়িসহ বিভিন্নভাবে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের অনেক সময় অসহায় অবস্থায় পড়তে হতো এই চক্রের কারণে। তারা আদালতে রিট দায়েরের ফটোকপি দেখিয়ে ট্রাফিক পুলিশকে বিভ্রান্ত করে কার্যক্রম চালিয়ে যেত।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, সরকার যে উদ্দেশ্যে নির্দিষ্ট রঙের (সিলভার) প্রাইভেট সিনজি অটোরিকশা অনুমোদন দিয়েছে, সেই উদ্দেশ্যের বাইরে কোনোভাবে ব্যবহার করার সুযোগ নেই। এ ধরনের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, এই প্রতারকচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়