
স্ত্রীর নামে ফ্ল্যাটসহ প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে পুলিশ সুপার রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন, যার বড় একটি অংশ স্ত্রীর নামে রাখা হয়েছে বলে জানা গেছে।সূত্র জানায়, ঘোষিত আয়ের সঙ্গে তার সম্পদের পরিমাণে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসন ও জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সুপার রাজ্জাক হাওলাদারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি