বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চাঁদা দাবির অভিযোগে ৪ জন গ্রেফতার, সিকেডি হাসপাতাল ঘটনায় র‍্যাবের অভিযান

চাঁদা দাবির অভিযোগে ৪ জন গ্রেফতার, সিকেডি হাসপাতাল ঘটনায় র‍্যাবের অভিযান

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।গ্রেফতারকৃতরা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।পুলিশ জানায়, এই ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।র‍্যাব-২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে মঈনের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, ঘটনার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও ‘মব’ সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শনিবার (১১ এপ্রিল) রাতে মামলা দায়ের করেন।ঘটনার পরপরই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সর্বশেষ
পাঠক প্রিয়