রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফারুক হোসেন (২৮), মনসুর আলী (২৫) ও ফেরদৌস হোসেন (২০)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলা–র পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। একই ঘটনায় অভিযুক্ত এক অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্য ধারায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনজনই পলাতক বলে জানিয়েছে পুলিশ।মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ৭ জুলাই রাতে ভুক্তভোগী নারী ও তার স্বামী ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়