
গাইবান্ধা জেলা সদরের ডেভিড কোম্পানীপাড়ায় শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।স্থানীয় সূত্র জানায়, শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ সদস্যকে জুয়া খেলতে দেখা যায়—এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।পরে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট দুই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।