
দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট নিয়ে সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস।শনিবার (১৬ মে) লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রাম এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশ।জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির বিন শামস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।পুলিশ জানায়, অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।