
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পুলিশের এই অভিযানে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোহাম্মদ আব্দুল বারিক সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনার ফলে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে।এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।