রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ১৪.৩০ একর সম্পত্তি জব্দ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ১৪.৩০ একর সম্পত্তি জব্দ

সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের নামে থাকা প্লট, ফ্ল্যাটসহ প্রায় ১৪ দশমিক ৩০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তি রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে অবস্থিত।রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের তথ্য অনুযায়ী, জব্দকৃত সম্পত্তির মোট আনুমানিক মূল্য ২২ কোটি ৬৫ লাখ টাকা।আদালতের আদেশে আছাদুজ্জামান মিয়ার পাশাপাশি তাঁর স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য আত্মীয়দের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দের তালিকায় আরও রয়েছেন তাঁর শ্যালিকা পারভীন সুলতানা, ফাতেমাতুজ্জোহরা এবং শ্যালক হারিচুর রহমান।আদালতের সহকারী কর্মকর্তা মো. রিয়াজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে এ সংক্রান্ত আবেদন করে। আবেদনে বলা হয়, সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং তাঁর পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত টিম কাজ করছে।দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এতে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা থাকায় সম্পদ জব্দ করা জরুরি। এ প্রেক্ষিতেই আদালত জব্দের আদেশ দেন।

সর্বশেষ
পাঠক প্রিয়