
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা হিসাবগুলোর মধ্যে মো. হারুনের দুটি এবং তার স্ত্রী লুনার আটটি অ্যাকাউন্ট রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অবিলম্বে এসব হিসাবের লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন। তদন্তের স্বার্থে আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই চলমান রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হিসাবগুলোতে কোনো ধরনের লেনদেন করা যাবে না। পরবর্তী শুনানির তারিখে এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।