রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ময়মনসিংহে জেল থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া তিন আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেল থেকে জামিন ছাড়াই মুক্তি পাওয়া তিন আসামি গ্রেফতার

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন আদেশ ছাড়াই মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (গতকাল) রাতে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে র‌্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আনিছ মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)।শুক্রবার দুপুরে র‌্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক নঈমুল হাসান। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের গুরুতর ভুলের কারণে কোনো ধরনের জামিন আদেশ ছাড়াই ওই তিন আসামি কারাগার থেকে মুক্তি পেয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।র‌্যাব জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।এর আগে, গত ২৩ জানুয়ারি তারাকান্দা থানার একটি হত্যা মামলায় র‌্যাব ওই তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছিল।এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে কারা কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়