রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

নকল চাবি দিয়ে ব্যাংক বুথ থেকে ১৭ লাখ টাকা চু’রি, রংপুরে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

নকল চাবি দিয়ে ব্যাংক বুথ থেকে ১৭ লাখ টাকা চু’রি, রংপুরে গ্রেপ্তার নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের কালেকশন বুথে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালানো হয়। সেখানে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সূত্রপাত গত ২৪ জুন। সেদিন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে যাওয়ার আগে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিরাপত্তাকর্মী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। এরপর ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। গ্রেপ্তারের সময় তিনি রংপুরে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।তদন্তের অংশ হিসেবে পুলিশ কক্সবাজারে আইয়ুব আলীর বাড়িতেও যায়। এ সময় তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারে, আইয়ুব আলীর প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গত সাত থেকে আট বছর ধরে তিনি পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না বলেও দাবি করেছেন স্বজনরা। বর্তমানে তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করছেন।ওসি মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেছেন যে চুরি করা টাকার কিছু অংশ তিনি বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন। কিছু অর্থ ওই নারীকে দিয়েছেন বলেও জানিয়েছেন। বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়