রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মোহাম্মদপুরে ডিএমপির এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩টি সেলাই: পুলিশের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

মোহাম্মদপুরে ডিএমপির এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩টি সেলাই: পুলিশের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

রাজধানীর মোহাম্মদপুরে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের বা সন্ত্রাসীদের হামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর পিঠে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় এবং চিকিৎসকেরা সেখানে ৪৩টি সেলাই দিয়েছেন।​আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত, তাঁদের ওপর এমন নৃশংস হামলা ডিএমপির অভ্যন্তরীণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক ও কালো অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, একজন এসআইয়ের ওপর হামলা চালানো মানে পুরো পুলিশ বাহিনীর ওপর আঘাত হানার শামিল।​ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ও ক্ষোভ:ঘটনাটি তদন্তে পুলিশ কর্মকর্তাদের ভুল সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। অভিযোগ উঠেছে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলের কারণেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন।​এ ঘটনার সার্বিক দায়ভার নিয়ে সংশ্লিষ্ট ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও তদন্ত কর্মকর্তার বদলি এবং প্রশাসনিক শাস্তিমূলক পদক্ষেপের জোরালো দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চরম এ ধরনের অসতর্কতা ও ভুল সিদ্ধান্তের কারণে কীভাবে একজন সদস্য এভাবে হামলার শিকার হলেন, তা নিয়ে বাহিনীর অভ্যন্তরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়