
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী পরিবহনে শৃঙ্খলা বজায় রয়েছে এবং কোথাও নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী জানান, গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে ভাড়া নির্ধারিত হারের চেয়ে ২০ থেকে ৫০ টাকা কমে যাত্রী পরিবহন করা হচ্ছে।





